
উপজেলা প্রতিনিধি, সদর : সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের আইয়ুবপুরে সাংবাদিক কাইয়ুম সাহেবের বাসা সংলগ্ন তিন রাস্তার মাথায় গতকাল মাদকবিরোধী এক গনসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অশ্বদিয়া ইউনিয়নের মাটি ও মানুষের নেতা জনদরদী গরিবের বন্ধু অশ্বদিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা বিএনপির প্রভাব শালি সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, কোন অবস্থাতেই এই আইয়বপুরের শুনাম নষ্ট হতে দেওয়া যাবে না, মাদকবিরোধী আন্দোলন চলছে চলবে। আমরা কোনো ভাবেই আইয়বপুরে কাউকে মাদক ব্যবসা করতে দেবনা। যেখানে মাদক ব্যবসায়িকে পাবো সেখান থেকে তাদেরকে ধরে পুলিশকে সোপার্দ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন শরিফ, শাকিল, নাজিম, শান্ত, ফোরকান, শাহাবুদ্দিন, পুলিশের এ এস আই রিকু বাড়ুয়া, তারেক, মোনসাদ সহ অনেকেই।
আপনার মতামত লিখুন :