প্রকাশিত: 3 May, 2025
সর্বশেষ আপডেট : 3 May, 2025

কাবিলপুল ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি কুতুব উদ্দিন

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগের ৬নং কাবিলপুল ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আজিজপুর ৫নং ওয়ার্ড পন্ডিত বাড়ির মোঃ কুতুব উদ্দিন (৬৬) শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় নিজ বাড়িতে ইন্তকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ আছর মুরহুমের আজিজপুর গ্রামের পন্ডিত বাড়িস্থ নিজ বাড়ির দরজায় নামাজের জায়নাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন