• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ১০ মে, ২০২৫

মাইজদীতে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

উপজেলা প্রতিনিধি, সদর : জুলাই গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি তথা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মাইজদীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (০৯ মে) বিকাল ৩ টায় সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে জুলাই ঐক্যের ব্যানারে অবস্থান ও সমাবেশ শেষে জেলা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, এনসিপি’সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেয়।

বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে জুলাই ঐক্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক আরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য সচিব বনি ইয়ামিন, মূখ্য সংগঠক ফরহাদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকার জন্য তারা হাজার হাজার মানুষকে গুম-খুন করেছে। লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ৫ আগস্ট আন্দোলনে হাজারো ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করেছে। আহত করেছে হাজার হাজার নিরীহ মানুষকে। কোনোভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান তারা।

আরও পড়ুন