
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ থানা পুলিশ মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিজ ইয়াবা ট্যাবলেট সহ মোহাম্মদ রায়হান প্রকাশ রাজু নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাজু উপজেলার নবীপুর ইউপির বিঞ্চুপুর গ্রামের নাজির মিয়ার বাড়ির মোঃ ইব্রাহিমের ছেলে।
শনিবার দিবাগত রবিবার রাত সোয়া ১২টার দিকে নবীপুর ইউপির গোপালপুর গ্রামে ইয়াবা বিক্রির সময় পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে সেনবাগ থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এবং রবিবার মাদক আইনে তাকে নোয়াখালী বিচারিকন আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :