প্রকাশিত: 12 May, 2025
সর্বশেষ আপডেট : 12 May, 2025

কোম্পানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় ইয়াবাসহ জাকের হোসেন তোতা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শহীদ মিয়ার খামার এলাকা থেকে তাকে আটক করা হয়। তোতা ওই এলাকার মৃত আবদুল গফুরের ছেলে।

পুলিশ জানায়, সিরাজপুর ইউনিয়নের কালীবাড়ী-মিরেরপুর সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় থানার একটি টিম। এ সময় বিক্রির উদ্দেশ্যে সঙ্গে রাখা ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফয়জুল আজিম বলেন, জাকের হোসেন তোতা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন