
উপজেলা প্রতিনিধি, কবিরহাট : রবিবার (১১ মে) বিকাল ৪টায় কবিরহাট উপজেলার কবিরহাট সরকারি কলেজ মাঠে আরাফাতের রহমান হাসান এর সভাপতিত্বে এই খেলা অনুষ্ঠিত হয়।
ফুটবল খেলায় কবিরহাট উপজেলা স্পোর্টিং ক্লাব বনাম সদর উপজেলা স্পোর্টিং ক্লাব ০-১গোলে হারিয়ে জিতে যায় সদর উপজেলা স্পোর্টিং ক্লাব।
ফুটবল খেলায় সঞ্চালনায় সাহাদাত হোসেন সার্বিক সহযোগিতায় ছিলেন মো: আজিজুল হক।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, বিএনপি ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কেন্দ্রীয় ছাত্রদল সংসদ বজলুল করিম চৌধুরী আবেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা লিটন, সদস্য সচিব কামাল হোসেন সৌরভ, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ দর্শক।
অনেক জাঁকজমক করে এই খেলার আয়োজন করা হয় দর্শকরা মনো মুগ্ধকর পরিবেশে খেলা উপভোগ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
আপনার মতামত লিখুন :