• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৭ মে, ২০২৫

নোয়াখালী বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি মহসিন আলম মনোনীত

সাইফুল ইসলাম, বেগমগঞ্জ : বৃহত্তর নোয়াখালী বাস ও মিনিবাস মালিক সমিতি রেজি. নং: ১৩৬৭ (চট্ট) এর সদস্যদের মনোনীত নতুন সভাপতি হয়েছেন চৌমুহনী পৌরসভা বিএনপির সেক্রেটারি মহসিন আলম।

শুক্রবার দুপুরে চৌমুহনী মালিক সমিতির অফিসে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নতুন সভাপতিকে বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রাব্বানী সহ উপস্থিত ছিলেন সমিতির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

ফুলে তোড়ায় বরণ শেষে নতুন সভাপতি মহসিন আলম সাংবাদিকদের বলেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে আমি তা সবাইকে নিয়ে মালিকদের কল্যাণে যথাযথ পালনের চেষ্টা করবো।

আধুনিক সাজে সমিতিকে ঢেলে সাজানোর ক্ষেত্রে প্রতিটি বিষয়ে সবার পরামর্শক্রমে একটা সুন্দর গ্রহণযোগ্য সমিতি গঠনে কাজ করবো।

আপনারা আমাকে সহযোগিতা করবেন সবার সহযোগিতা আমরা এগিয়ে যাব আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ও জামায়াতে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মালিক সমিতির সদস্যরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন