প্রকাশিত: ১৯ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৯ মে, ২০২৫

সেনবাগের দুই এর কৃতিত্ব : অল আয়াারল্যান্ড জেপি ম্যাকম্যানাস স্কলারশিপ অর্জন

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সুদুর আয়ারল্যান্ডে শিক্ষায় বাংলাদেশী প্রবাসী দুই সহদর ভাই সাহেদ পাটোয়ারী ও নাবিল পাটোয়ারী আয়ারল্যান্ডের সবচেয়ে সম্মানজনক শিক্ষা পুরস্কার জেপি ম্যাকম্যানাস অল আয়াারল্যান্ড স্কলারশিপ JP McManus All Ireland Scholarship অর্জন করেছে। সাহেদ ও নাবিল আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশী সেনবাগ উপজেলার ৫ নং অজুনতলা ইউপি উত্তর মানিকপুর গ্রামের মুন্সির বাড়ির আয়ারল্যান্ড প্রবাসী আবদুল বারী ও নুর নাহার পাটোয়ারী দম্পতির দুই ছেলে।

সাহেদ আয়ারল্যান্ডের সবচেয়ে সম্মানজনক শিক্ষা পুরস্কার জেপি ম্যাকম্যানাস অল আয়ারল্যান্ড স্কলারশিপ পুরস্কার পেয়েছে ২০২৩ সালে ও নাবিল পেয়েছে ২০২৫ সালে। লিমেরিক বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে তাদের দুই ভাইয়ের হাতে পুরস্কারগুলো তুলে দেওয়া হয়।

সাহেদ ও নাবিলের গ্রামের বাড়ি সেনবাগ উপজেলার ৫ নং অজুনতলা ইউপি উত্তর মানিকপুর গ্রামের মুন্সি বাড়ি।

আরও পড়ুন