প্রকাশিত: ১৯ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৯ মে, ২০২৫

ভাসানচরের কাছে ৮৫০ টন পাথর নিয়ে ডু‌বে গে‌লো জাহাজ

নিজস্ব প্রতিবেদক : বৈরী আবহাওয়ার কবলে পড়ে জেলার ভাসানচরের কাছে বঙ্গোপসাগরের উপকূলে ঢেউয়ের মধ্যে ৮৫০ টন চুনা পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডু‌বে গেছে। তবে এটিতে থাকা ১২ জন নাবিককে নিরাপদে উদ্ধার করেছেন একটি মাছ ধরা ট্রলারের জেলেরা। জাহাজটি চট্টগ্রাম থেকে মোংলা বন্দরে যাচ্ছিল।

রবিবার দুপুর ১২টার দিকে গভীরসমুদ্রে ওসমান-৩ লাল বয়ার অদূরে ‘এমভি ইয়া এলাহি’ নামের লাইটার জাহাজটি ডুবে যায়। রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের যুগ্ম পরিচালক মো. সবুর খান। এমভি ইয়া এলাহি নামের জাহাজটি চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স জাগুয়া ট্রেডার্সের মালিকানাধীন বলে জানা গেছে।

মো. সবুর খান বলেন, ‘লাইটার জাহাজটি চট্টগ্রাম থেকে ৮৫০ টন চুনাপাথর নিয়ে মোংলায় যাচ্ছিল। যাওয়ার পথে গভীর সমুদ্রে ভাসানচরের ডাউনে প্রচণ্ড ঢেউয়ে তলা ফেটে সেটি ডুবে যায়। তবে জাহাজটিতে থাকা ১২ নাবিককে ওই এলাকায় থাকা একটি মাছ ধরা ট্রলারের জেলেরা উদ্ধার করেছেন।’

আরও পড়ুন