প্রকাশিত: ২০ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ২০ মে, ২০২৫

হাতিয়ায় যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়ার চরকিং ইউনিয়ন যুবদল নেতাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ কয়েকটি অনলাইন পোর্টালে অপপ্রচার চালানোর প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে হাতিয়া প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চরকিং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুল হালিম, হাতিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিন রকি, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. ফরহাদ উদ্দিন, ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মাইন উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল হালিম বলেন, “গত ১৮ মে সফিকুল মাওলা নামে এক ব্যক্তি আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ করে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আমি বা আমাদের কেউই জড়িত নই। একটি স্বার্থান্বেষী মহল আমাদের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এবং বাংলাদেশ যুবদল ও ছাত্রদলের সুনাম নষ্টের উদ্দেশ্যে এই মিথ্যা অভিযোগ করেছে।”

তিনি আরও বলেন, “জমি-জমা সংক্রান্ত বিরোধ মূলত সফিকুল ও ইব্রাহীম নামের দুই ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে চলমান। ইব্রাহীম তার দখলীয় জায়গায় ছেলের জন্য ঘর নির্মাণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেখানে যুবদল বা ছাত্রদলের কোনো নেতা-কর্মী জড়িত নন।”

আবদুল হালিম জানান, এ ঘটনায় সোমবার হাতিয়া থানার এসআই অভিজিৎ বড়ুয়া সরেজমিন তদন্ত করেন এবং পুলিশ পরবর্তীতে নিশ্চিত হয় যে, অভিযোগের কোনো সত্যতা নেই। যুবদলের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি।

এদিকে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা সাংবাদিকদের জানান, “সফিকুলের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। তদন্তে দেখা যায়, ইব্রাহীম তার দখলীয় জমিতে ঘর নির্মাণ করছেন এবং সেখানে অন্য কোনো পক্ষের সম্পৃক্ততা নেই। যদি অভিযোগকারীর কোনো আপত্তি থাকে, তাহলে তিনি আদালতের শরণাপন্ন হতে পারেন।”

সংবাদ সম্মেলনে বক্তারা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এবং বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

আরও পড়ুন