প্রকাশিত: 21 May, 2025
সর্বশেষ আপডেট : 21 May, 2025

নোয়ান্নইতে রান্নাঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সদর : সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে রান্নাঘর থেকে লাভলী বেগম (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) সকালে রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনদের খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

নিহত লাভলী বেগম উপজেলার নোয়ান্নই ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বসু চৌকিদার বাড়ির মরহুম মফিজ উল্যাহ সিওর ছেলে কামরুল আলম কচির স্ত্রী। নিহত দুই সন্তানের জননী।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে পরিবারের সদস্যরা রান্নাঘরে ওড়না দিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে তারা। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

জানা যায়, স্বামীর বসতঘর লাগোয়া রান্না ঘরের আড়ার সঙ্গে নিজের ব্যবহৃত ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক কলহের কারণে তিনি রাগে ক্ষোভে আত্মহত্যা করেন।

আরও পড়ুন