প্রকাশিত: 26 May, 2025
সর্বশেষ আপডেট : 26 May, 2025

হাতিয়ায় তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

filter: 109; fileterIntensity: 0.58; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাতিয়ায় তিনদিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫  এর উদ্বোধন করা হয়েছে।মেলা চলবে ২৫ মে থেকে ২৭ মে পযর্ন্ত।

রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন।

হাতিয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় আরও উপস্থিত ছিলেন হাতিয়া প্রেসক্লাব সভাপতি জি. এম. ইব্রাহীম, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. ইফতেখার হোসেন,হাতিয়া প্রেসক্লবের সাধারণ সম্পাদক,মুহাম্মাদ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ওয়াজউদ্দিন, ইউনিয়ান ভূমি কর্মকর্তা আবদুর রহিমসহ স্থানীয় স্থানীয় ছাত্র ছাত্রী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

মেলার প্রথম দিন ছিল নানা আয়োজন। সকালে এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। পরে ভূমি-সেবা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে ভূমি ব্যবস্থাপনা, হোল্ডিং নামজারি, ভূমি কর, ও ডিজিটাল ভূমি সেবার গুরুত্ব তুলে ধরা হয়।

উপস্থিত সেবা প্রত্যাশীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং সরাসরি গণশুনানির মাধ্যমে তাদের অভিযোগ গ্রহণ করা হয়।
মেলার অংশ হিসেবে উপজেলা হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ভূমি-সংক্রান্ত জটিলতা ও সমাধান বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, দ্বীপের মানুষের দোরগোড়ায় আধুনিক ও ডিজিটাল ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ভূমি মেলার আয়োজন। এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি-সেবা সম্পর্কে সচেতন হবে এবং সহজেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবে তিনি আরও বলেন, ভূমি মেলা-২০২৫ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন