প্রকাশিত: ৩১ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩১ মে, ২০২৫

চাটখিলে হাফসা হজ্জ কাফেলা ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর শুভ উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের সোমপাড়ায় হাফসা হজ্জ কাফেলা -ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর শুভ উদ্বোধন করা হয়েছে। হাফসা হজ্জ কাফেলা ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে এবং হাফসা হজ্জ কাফেলার প্রোপাইটর মুহাম্মদ ফজলুল করিম এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী কারামাতিয়া কামিল মাস্টার্স মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ মাহাবুব রাব্বানী, আরো উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের উপদেষ্টা মাওলানা জাহাঙ্গীর আলম, সোমপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল আলম,উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী হুমায়ুন কবির সুমন, ইকবাল মাহমুদ, সাংবাদিক এমরান হোসেন সোহাগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় হাফসা হজ্জ কাফেলা ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর সংপৃক্তরা জানায়, আমাদের প্রতিষ্ঠানে হজ্জ নিবন্ধন ও অভিজ্ঞ মুয়াল্লিম দিয়ে সেবা প্রদান, ওমরা ভিসা ও ওমরাহ হজ্জ সেবা প্রদান,ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল সকল রুটের এয়ার টিকেট করা, জাপানের ইন্টার SSW ক্যাটাগরিতে লোক পাঠানো (ভাষা শিক্ষ N4), পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করা, সকল দেশের ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স সহ সকল প্রকার ট্রাভেলস্ এর সেবা প্রদান করা হবে।

আরও পড়ুন