প্রকাশিত: 4 June, 2025
সর্বশেষ আপডেট : 4 June, 2025

বসুরহাটে তিন প্রতিষ্ঠানের একযোগে শুভ উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে একসঙ্গে তিনটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান-মেডিসিন মার্কেট, হ্যাভেন ট্রাভেলস অ্যান্ড কম্পিউটার এবং আল-মদিনা কোল্ড কর্নার-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে বসুরহাটের খালপাড় বাইপাস সড়কের নূর ম্যানশনে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে ফিতা কেটে প্রতিষ্ঠানগুলোর উদ্বোধন করেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আলোচিত মানবিক পুলিশ মোঃ শওকত হোসেন এবং আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইলিয়াস।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানগুলোর পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা নূরুল্যাহ। তিনি বলেন, “আমার যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, প্রতিটির পেছনে রয়েছে মানবতার একটাই উদ্দেশ্য। ‘মেডিসিন মার্কেট’ও তার ব্যতিক্রম নয়। অসহায় ও হতদরিদ্র রোগীদের জন্য এই প্রতিষ্ঠান সবসময় উন্মুক্ত থাকবে। ব্যবসা থেকে প্রাপ্ত লভ্যাংশের ২ শতাংশ মানবিক কাজে ব্যয় করা হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আবুবকর সিদ্দিক হারুন,সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিনসহ বসুরহাট বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও বসুরহাট বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্যাহ’র পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে তিন প্রতিষ্ঠানের শুভ উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আরও পড়ুন