প্রকাশিত: 8 June, 2025
সর্বশেষ আপডেট : 8 June, 2025

হেয়ার রোড মসজিদে ঈদের নামাজ আদায় করলেন তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম আজ রাজধানীর হেয়ার রোডের একটি মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

ঈদের নামাজের পর তিনি মুসল্লীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি জুলাই গণঅবভ্যুত্থানের শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করেন এবং গণঅভ্যুত্থানের সময় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

উপদেষ্টা বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং জনগণের পাশাপাশি মুসলিম উম্মাহর কল্যাণের জন্য পবিত্র আশীর্বাদ কামনা করেন।

আরও পড়ুন