প্রকাশিত: 15 June, 2025
সর্বশেষ আপডেট : 15 June, 2025

বাংলাদেশ ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির কেন্দ্রীয় কমিটিতে নোয়াখালীর দুই মূখ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। অনুমোদিত ১৫১ সদস্যের এই কমিটিতে মো. আলতাব হোসেনকে সভাপতি ও মো. আব্দুল্লাহ আল মমিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বিগত ২৩ মে ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক শনিবার (১৪ জুন) রাতে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে জেলা কমিটির বর্তমান সভাপতি আ. ন. ম সেলিমকে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়।

এদিকে নোয়াখালীর কৃর্তি সন্তান আ. ন. ম সেলিম ও মো. শহিদুল ইসলামকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন নোয়াখালীর বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা।

আরও পড়ুন