প্রকাশিত: 18 June, 2025
সর্বশেষ আপডেট : 18 June, 2025

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তান্ডব’ পাইরেসির হোতা টিপু গ্রেফতার

তারিক আজিজ, মাইজদী : সিনেমা ‘তান্ডব’ ঈদে মুক্তিপাওয়ার পরই পাইরেসি করে বেআইনিভাবে বিভিন্ন মাধ্যমে পুরো সিনেমার এইচডি কপি সম্প্রচারের অভিযোগে টিপু সুলতানকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা জানায়, আসামি টিপু সুলতানকে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১৭ জুন) গ্রেফতার করা হয়েছে। সুধারাম থানার ওসি, ডিবি এর নেতৃত্বে স্থানীয় মোহাম্মদীয়া হোটেল এলাকায় এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপি বনানী থানায় ১৬ জুন ২০২৫ এ মামলা নং ১, ধারা ৮৪/৮৫/৮৭ কপিরাইট আইনের ২০২৩ নং এজাহার নামীয় ১ নং আসামি টিপু সুলতান (৩৫)। তার পিতা-খলিলুর রহমান, মাতা-শহীদা আক্তার সুলতানা, সাং কালিকাপুর, ৪ নং ওয়ার্ড, বেগমগঞ্জ থানা, জেলা: নোয়াখালী।

সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল) টিপু সুলতানসহ আরও এজাহার নামীয় আসামিদের বিরুদ্ধে ঢাকা বনানী থানায় মামলাটি দায়ের করেন।

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমাটি এবারের ঈদুল আজহায় মুক্তি পায়। এতে অভিনয় করেছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, আফরান নিশো ও সিয়াম আহমেদসহ আরও অনেকে।

আরও পড়ুন