
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টায় সুবর্ণচর উপজেলা সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অধিদপ্তরের হল রুমে নারিকেল চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মীরা রানী দাস।
সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা’র সভাপতিত্বে খরিপ২/২০২৫-২৬ মৌসুমী উপসী আমান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে নারিকেল বীজ ও রাসায়নিক সার, নারিকেল চারা ও হাইব্রিড মরিচের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচির আওতায় উপজেলার ৭৫০জন ব্যক্তি ও ১৫০টি মাদ্রাসা, মসজিদ ও মন্দিরে ৫টি করে মোট ৪হাজার ৫শতটি চারা বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. শহিদুল ইসলাম, সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ ও উদ্ভিদ কর্মকর্তা মো. কামাল উদ্দিন প্রমূখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গন্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :