
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : জেলার সুবর্ণচর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দা এর কোপে একব্যক্তি গুরুতর আহত হয়েছে।
বাড়ির পাশে জমাটবদ্ধ পানি নিষ্কাশন করতে গিয়ে ঐ ব্যক্তি গুরুতর আহত হয়,আহত ব্যক্তি ধানের শীষ গ্রামের মাইনুদ্দিনের ছেলে সোহরাব হোসেন।আহত ব্যক্তি বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টার দিকে চর ওয়াপদা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড ধানেরশীষ গ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
সরেজিমনে গিয়ে জানা যায়,ধানেরশীষ গ্রামের মাঈন উদ্দিনের ছেলে সোহরাব হোসেনের বসতবাড়ি বৃষ্টির পানিতে ডুবে যায়।
প্রতিপক্ষ নুর করিম সর্দার ও মামুন গং পানি যাতায়াতের পথে বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে। সোহরাব বুধবার সকাল ১১ টায় পানি নিষ্কাশনের জন্য বাঁধ কাটতে গেলে প্রতিপক্ষের নুর করিম সর্দার,মামুন উদ্দিন,শাবানা আক্তার,সুমি আক্তার ও নুর জাহান আক্তার রুবিসহ ৫/৬ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সোহরাবের উপর পরিকল্পিত হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে প্রতিবেশী সোহরাবের উপর উপর্যুপরি এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে সোহরাবের মাথার তিন স্থানে মারাত্মক জখম দ।এছাড়াও শরীরের একাধিক স্থানে আঘাত প্রাপ্ত হওয়ায়, আশংকাজনক অবস্থায় তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
স্থানীয় ডা: মনিরুল ইসলাম জানান, মামুন খুব খারাপ ছেলে। সে এলাকায় মাদক-ইয়াবা ও গাঁজা ব্যবসার সাথে সরাসরি জড়িত। তারা আরো বলেন,সে আজকে সোহরাবকে পরিকল্পিতভাবে কোপানোর পর নিজস্ব মহিলার শরীরে মাটি লাগিয়ে মূল ঘটনাকে আড়াল করতে সরকারী জরুরী সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে চর জব্বার থানায় এসে নিজেকে নির্দোষ দাবি করে পুলিশের সহযোগীতা নেয়।
চর জব্বার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন মিয়া বলেন,বিষয়টি শুনেছি। কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :