প্রকাশিত: 21 June, 2025
সর্বশেষ আপডেট : 21 June, 2025

মাইজদীতে একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তারিক আজিজ, মাইজদী : যুগ বদলে একাত্তর’স্লোগান সামনে রেখে ১২ পেরিয়ে ১৩ বছরে পা রাখলো সংবাদভিত্তিক টেলিভিশন একাত্তর।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা প্রতিনিধি মিজানুর রহমানের উদ্যাগে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সিনিয়র যুগ্ম আহবায়ক এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন, সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুইয়া, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মো. রফিক উল্যাহ, চৌমুহনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাসার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়া জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন