প্রকাশিত: ২২ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ২২ জুন, ২০২৫

কোম্পানীগঞ্জ চাপরাশিরহাট পূর্ব বাজারে স্বাধীন ইলেক্ট্রনিক্সের র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : শনিবার (২১ জুন) বিকাল ৪টায় শোরুমের সামনে এই ড্র অনুষ্ঠিত হয়।

মাসব্যাপী স্বাধীন ইলেক্ট্রনিক্স থেকে পণ্য ক্রয় করে ক্রেতারা কুপন সংগ্রহ করে জমা দেন। সেই কুপন থেকেই লটারির মাধ্যমে মোট ২০ জন বিজয়ীকে ঘোষণা করা হয়।

র‍্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার ছিল একটি সোনার চেইন। দ্বিতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় সিলিং ফ্যান, আর তৃতীয় পুরস্কার ছিল একটি প্রেসার কুকার। এছাড়াও আরও বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় অন্য বিজয়ীদের হাতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীন ইলেক্ট্রনিক্সের সত্ত্বাধিকারী এনায়েত উল্লাহ লিটন, ওয়াল্টনের এরিয়া ম্যানেজার দেওয়ান জামিল এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের এরিয়া ম্যানেজার রেজাউল করিম। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও দর্শনার্থীদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজকরা জানান, এই র‍্যাফেল ড্র আয়োজনের মাধ্যমে তারা ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

আরও পড়ুন