
উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগের ৫নং অর্জুনতলা ইউনিয়নের ছিলোনিয়া মোহাম্মাদিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের তিন মাদ্রাসা ছাত্রী নিখোজ হয়েছে। সোমবার দুপুর সোয়া ১২টার সময় হেফজ বিভাগের দুই ছাত্রী লামিয়া আকতার ও আনিশা আক্তার ময়লা ফেলার জন্য মাদ্র্যাসা সংলগ্ন খাল পাড়ে গিয়ে ফিরে না আসায় হিফজ বিভাগের শিক্ষিকা তৃতীয় ছাত্রী উম্মে হাফসা আরিফাকে তাদের ডেকে আনার জন্য পাঠায়। কিন্ত সেও আর মাদ্রাসায় ফিলে আসেনী। এরপর মাদ্রাসা থেকে তাদের বাড়িতে খোঁজার জন্য লোক পাঠালে অভিভাবকরা বিষয়টি জানতে পেয়ে মাদ্রাসায় ভিড় করে।
নিখোঁজ ছাত্রীরা হচ্ছে, উপজেলার দক্ষিণ মানিকপুর গ্রামের মোশারফ হোসেনের মেয়ে লামিয়া আকাতা (১০), বাতাকান্দি গ্রামের আবু তাহেরের মেয়ে আনিশা আক্তার (১০) ও দড়ি গোরকাটা গ্রামের উম্মে হাফসা আরিফা (১১) কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি বিকাল ৫টার পর্যন্ত থানা পুলিশকে অবহিত করেনী। এনেই মধ্যে অভিভাবকদের পক্ষ থেকে আত্বীয় স্বজনের বাড়ি খোঁজাখুজির পর না পেয়ে মাইকে নিাখঁজের সংবাদ প্রচার শুরু করে এর পর মাদ্রাসা থেকেও নিখোঁজের সংবাদ প্রচারনা শুরু করে সন্ধ্যা সাড়ে ৭টায় এরিপোার্ট লেখা পযন্ত শিশু মাদ্রাসা ছাত্রীদের কোন খোঁজ পাওয়া যায়ান।
মাদ্রাানর প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আমিন হোসেন জানান,তিনি সোমবার সকাল স্ত্রীর চিকিৎসার জন্য জেলা শহর মাইজদীতে যান। এরপর দুপুরে মুঠোফোনে খবর পান মাদ্রাসার তিন শিক্ষার্থী ম্দ্রাাসা থেকে নিখোঁজ হয়েছে।এরপর তিনি কাজ দ্রুত সমাপ্ত করে মাদ্রাসায় ফিরে এসে খোজ খবর নেওয়া শুরু করেন কিন্তু কোন কুলকিনারা করতে পানেনী।
এ বিষয়ে সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটের সময় মুঠোফোনে জানতে চাইলে থানার ওসি তদন্ত তিন শিশু নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় মাদ্রাসার পক্ষ থেকে একটি নিখোঁজ ডাইরী করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :