
নিউজ ডেস্ক : নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আজিজ আল কায়সার। তিনি বিদায়ি চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় শনিবার (২৮ জুন) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজিজ আল কায়সার একজন সফল ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তি। তিনি নোয়াখালীর কৃতি সন্তান।
তিনি প্রয়াত এম এ হাশেমের পুত্র, যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ছিলেন। আজিজ আল কায়সার বর্তমানে সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে আজিজ আল কায়সার বলেন, ‘আমি এই প্রতিষ্ঠানকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই, যেন এটি বিশ্বমানের শিক্ষা ও গবেষণার একটি কেন্দ্র হয়ে উঠতে পারে।’
নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘তিনি বোর্ডের একজন অভিজ্ঞ সদস্য হিসেবে সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে এনএসইউ আরো এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।’
আপনার মতামত লিখুন :