
মো. জাহাঙ্গীরআলম শায়েস্তনগরী, সেনবাগ : সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, নবীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনির সম্পাদক ও নবীপুর বেচু পাটোয়ারী জামে মসজিদের সেক্রেটারী নবীপুর ৪নং ওয়ার্ড বর্তমান মেম্বার মোল্লা বাড়ি নিবাসী মো.আব্দুর রহিম মোল্লাহ (৫০) সোমবার বিকাল সোয়া ৪টার সময় হার্টএ্যটার করে ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। প্রবাসে থাকা তার দুই দেশে আসলে কাল মঙ্গলবার লাশ দাফন করা হবে।
তার মৃত্যতে গভীর শোক সমবেদনা প্রকাশ করেছেন,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক, স্থানীয় ৯নং নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল, নবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা বিএনপির সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আমিন আমিন উল্লাহ বিএসসি।
আপনার মতামত লিখুন :