
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : জেলার বাণিজ্যিক শহর চৌমুহনী হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির অভিষেক ও মতবিনিময় সভা এবং পান আড়ৎ ব্যবসায়ী সমিতির নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
চৌমুহনী হকার্স মার্কেটের পানের আড়ৎ-এর সম্মুখে ৮ জুলাই মঙ্গলবার এ অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী জাতীয় হকার্স সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান হাজী আবুল কাশেম।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আবুল কাশেম বলেন, আমি বিনা বেতনে সারা জীবন আপনাদের খাদেম হিসেবে মার্কেটের উন্নয়নে কাজ করে যাবো। অত্যান্ত দুঃখের সাথে তিনি বলেন, চৌমুহনী জাতীয় হকার্স সমবায় সমিতি লিঃ এর থেকে চৌমুহনী পৌরসভাকে বছরে প্রায় ১৮ লক্ষ টাকা টেক্স প্রদান করা হয়। অথচ এ মার্কেটের রাস্তায় পৌরসভার লাইটগুলো বন্ধ করে দেয়া হয়েছে। মার্কেটের সুইপার তারা নিয়ে গেছে। মার্কেটের ময়লা-আবর্জনাগুলো স্তুপ হয়ে আছে। আমাদের কি অপরাধ তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বলেন আমাদেরকে আপনারা বাঁচান। দ্রুত সময়ের মধ্যে মার্কেটের ময়লা-আবর্জনাগুলো অপসারনের জন্য পৌর কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। এ মার্কেটে প্রায় ২০০ ডিসটিভিউটর ব্যবসায়ী রয়েছে। মার্কেটের সামনে ইউটার্ন দেওয়ার কারণে বড় গাড়িগুলো মালামাল নিয়ে মার্কেটে প্রবেশ করতে পারছেনা। অতিদ্রুত সময়ের মধ্যে মার্কেটের সম্মুখে দেওয়া ইউ টার্নটি অপসরন করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী করেন। এ ইউটার্নটি অপসারণ করা না হলে মার্কেটের ব্যবসাদের নিয়ে মানববন্ধন কর্মসূচী পালনের কথাও বলেন।
তিনি বলেন, পানের আড়তের দক্ষিন পাশে মার্কেটের একটি টয়লেট ছিল এটি ভাস্ট হয়ে লোকজনের ক্ষতি হওয়ায় মার্কেট কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়। বর্তমানে মার্কেট বড় হয়ে যাওয়ায় এটি মার্কেটের মাঝখানে হওয়ায় মার্কেট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন মার্কেটের উত্তর পাশে যেন এ টয়লেটটি নির্মাণ করা হয়। এটি সকল ব্যবসায়ীদের প্রাণের দাবী তিনি পৌর প্রশাসনের নিকট টয়লেটটি মার্কেটের উত্তর পাশে নির্মাণের জোর দাবী জানান।
এ ছাড়াও তিনি বলেন মোরশেদ আলম কমপ্লেক্সের সুয়ারেজ লাইন, চৌমুহনী পাবলিকহল থেকে মমতাজ বোর্ডিং পর্যন্ত ড্রেনটি বন্ধ করে দেওয়ায় মার্কেটের ভিতর পানি ঢুকে পড়েছে। এতে অনেক ব্যবসায়ীর দোকানে পানি ঢুকে ক্ষতি হচ্ছে। এছাড়াও মার্কেটের পূর্ব পাশে বাসা-বাড়ির পায়খানার ড্রেনের লাইন মার্কেটের ড্রেনের সাথে সংযোগ দেওয়ায় ময়লার পানি দ্রুত সময়ের মধ্যে ড্রেনে পড়ায় সুপারগণ ড্রেন পরিস্কার করতে অনিহা প্রকাশ করছেন। দয়া করে দ্রুত সময়ের মধ্যে বাসা-বাড়ির পায়খানার লাইন মার্কেটের ড্রেন থেকে সরিয়ে নেয়ার আহবান জানান।
এছাড়াও মার্কেট ব্যবসায়ী সমিতির দাবীকৃত অধিক ভাড়ার দোকানগুলোর ভাড়া ৫০% কমিয়ে দেয়া হয়েছে। চৌমুহনী হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির দাবীকৃত মার্কেটের সামনের গেইট ৩ মাসের মধ্যে নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কেটে যানজট নিরসনে মেইন রোডে গাড়ি দাঁড় করিয়ে কোন ব্যবসায়ী যেন দোকানের মালামাল লোডআনলোড না করে। লোড-আনলোডের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা রয়েছে। সেখানে গাড়ি দাঁড় করিয়ে মালামাল লোডআনলোড করার নির্দেশ দেন। এছাড়াও মার্কেটের সিকিউরিটি বৃদ্ধির জন্য ৯জন গার্ড রয়েছে আরো ৫ জন গার্ড নতুন নিয়োগ দেওয়ার আশ্বাস দেন। মার্কেটের ভিতরে প্রত্যেক দ্বিতল ভবনে লোহার গেইট নির্মানের আশ্বাস দেন। মার্কেটের মধ্যে কোন ধরনের মাদক, গাঁজা সেবন, চাঁদাবাজির মত কোন ঘটনা যেন না ঘটে সে দিকে সকলকে সজাগ থাকার নির্দেশ দেন। এছাড়াও ছোট খাট বিরাজমান সমস্যাগুলো চৌমুহনী হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির অফিসে জানালে উক্ত বিরজমান সমস্যাগুলো সমাধানে চেষ্টা অব্যহত রাখার আশ্বাস দেন। মার্কেটের সকল ব্যবসায়ীকে চৌমুহনী হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য হওয়ার কথা বলেন। ব্যবসায়ীক কোন জটিলতা সৃষ্টি হলে উক্ত সংগঠনের মাধ্যমে বিরজমান সমস্যাগুলো দ্রুত সমাধানের কথাও বলেন। অনুষ্ঠান চলাকালে তিনি চৌমুহনী হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা, সভাপতি হাজী নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক সহ সকলের নামের তালিকা প্রকাশ করেন। চৌমুহনী হকার্স মার্কেট পান আড়ৎ ব্যবসায়ী সমিতির উপদেষ্টা, সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জাকের হোসেনসহ সকলের নামের তালিকা প্রকাশ করেন। উপস্থিত সকল ব্যবসায়ীরদের সমর্থন ও সকল ব্যবসায়ীগণকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে উনার মূল্যবান বক্তব্য সমাপ্ত করেন।
চৌমুহনী হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী নিজাম উদ্দিন’র সভাপতিত্বে ও সমিতির কার্যকরী সভাপতি আবদুল্লাহ আর মামুন (রফি) ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন সেন্টুর সঞ্চালনায় কোরআন থেকে তেলোয়াত করেন হকার্স মার্কেট মসজিদের ইমাম মাওঃ হামদুল্লাহ।
এ সময় বক্তব্য রাখেন চৌমুহনী হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হাজী আলা উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আঃ মালেক, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সভাপতি মোঃ জামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী নুরুল ইসলাম, শ্রম-বিষয়ক সম্পাদক মোঃ হোসেন আহম্মদসহ অনেকেই।
চৌমুহনী হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন সেন্টু মার্কেটের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে জ্বালাময়ী বক্তব্যে মার্কেটের গেইন নির্মান, ভাতরুম বাড়ানো, পরিবেশের সমস্যার কথা তুলে ধরেন।
এছাড়াও বক্তাগন তাদের বক্তব্যে মার্কেটের লাইটিং ব্যবস্থা, ময়লা-আবর্জনা অপসারন, চুরি, গাঁজা, ইয়াবা সেবন, বখাদের আড্ডা, ড্রেনেজ ব্যবস্থা, গেইট নির্মানসহ বিভিন্ন দাবী তুলে ধরেন। অনুষ্ঠানে শেষ পর্বে সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন :