প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৪ জুলাই, ২০২৫

কোম্পানীগঞ্জে পানিবন্দি পরিবারে শুকনো খাবার বিতরণ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন সিরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক মেম্বার।
রবিবার বিকেলে ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের অন্তত ৩০টি পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।

এ সময় আবদুল মালেক মেম্বার বলেন, “টানা বর্ষণে ইউনিয়নের বহু মানুষ এখনো পানিবন্দি। ডুবে আছে রাস্তাঘাট, শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না, অসুস্থরা হাসপাতালে পৌঁছাতে পারছে না। এমনকি প্রায় অর্ধশতাধিক পরিবার চুলায় আগুন দিতে পারছে না। তাই মানবিক বিবেচনায় এ সহায়তা।”

তিনি আরও অভিযোগ করেন, “এলাকাটি বিএনপি অধ্যুষিত হওয়ায় একাধিকবার সড়ক সংস্কারের বরাদ্দ এলেও তা বাতিল হয়ে যায়। ফলে অল্প বৃষ্টিতেই সড়ক তলিয়ে যায়। দ্রুত সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি দলীয় নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।”

খাদ্য বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক জিয়াউদ্দিন বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ পাভেল, সদস্য সচিব মোহাম্মদ এরশাদ, মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলহাজ্ব মাস্টার জহিরুল হক চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন