
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে দুই আলাদা স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারি জায়গা দখল করে অবৈধ ভাবে নির্মান করা স্থাপনা ভেঙ্গে দিয়েছে। রবিবার বিকেল উপজেলা পূর্ব লালপুর ও কাবিলপুর গরীরেব ৩০০ফুট নামক স্বপ্নচুড়া চত্বরের অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা ভেঙ্গে ও খালে অবৈধ ভাবে বাঁধ নির্মান করে বাড়ির চলাচলে তৈয়ার করা পথ ভ্যাকু মেশিন দিয়ে কেটে দিয়ে পানি চলাচলে জন্য উন্মক্ত করে দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, স্থানীয় ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার ও সেনবাগ থানার এসআই আবদুল সালামের নেতৃত্বে একদল পুলিশ।
ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, সরকারি সম্পত্তি দখল করে যে বা যারা স্থাপনা নির্মান করেছেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :