প্রকাশিত: 29 July, 2025
সর্বশেষ আপডেট : 29 July, 2025

ডিবেটিং সোসাইটির সভাপতি মুন্না, সম্পাদক ফাহাদ নির্বাচিত

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বিতর্ক সংগঠন ‘জেলা ডিবেটিং সোসাইটি (এনডিএস)’ এর প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলা্ই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ দেলোয়ার হোসাইন মুন্নাকে সভাপতি এবং জেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফাহাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি (বিতর্ক) সাজ্জাদুল ইসলাম, সহ-সভাপতি (প্রশাসন) জান্নাতুল মাওয়া। যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) খায়রুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রচার ও মিডিয়া) জ্যানিসা আফরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) ইব্রাহীম বিন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রাতিষ্ঠানিক কার্যক্রম) আজিজুর রহমান শান্ত।

সাংগঠনিক সম্পাদক মিরাজ মাহমুদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহমান। দপ্তর সম্পাদক শওকত জামিল, যুগ্ম দপ্তর সম্পাদক লাবীব হাসান রিদওয়ান। অর্থ সম্পাদক মো. জাবেদ হোসেন, যুগ্ম অর্থ সম্পাদক মো. আবদুল মাহি। প্রচার ও মিডিয়া সম্পাদক সুমাইয়া আক্তার, যুগ্ম প্রচার ও মিডিয়া সম্পাদক আয়েশা আক্তার। বিতর্ক কার্যক্রম (বাংলা) সম্পাদক তানজিলুর রহমান মুয়াজ, যুগ্ম বিতর্ক কার্যক্রম (বাংলা) সম্পাদক শাহজাহান সামি। বিতর্ক কার্যক্রম (ইংরেজি) সম্পাদক ফাইজুস সালেহীন সামিন।

স্কুল কার্যক্রম সম্পাদক তালহা মাহমুদ বিভব, কলেজ কার্যক্রম সম্পাদক আশফাকুল রহমান তানজিম। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাদনান হাসান, অনুষ্ঠান ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফারহান আহমেদ তাহসিন।
উল্লেখ্য, জেলার ডিবেটিং সোসাইটি (এনডিএস) যুক্তি নির্ভর সমাজ বিনির্মাণে সচেতন ও প্রগতিশীল প্রজন্ম তৈরিতে কাজ করছে। বিতর্ক চর্চাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ার জন্য প্রতিটি উপজেলায় কার্যক্রম শুরু করেছে। যার মাধ্যমে তরুনদের মাঝে নেতৃত্ব, আত্মবিশ্বাস ও বিশ্লেষণী দক্ষতা গড়ে উঠবে।

আরও পড়ুন