প্রকাশিত: 1 August, 2025
সর্বশেষ আপডেট : 1 August, 2025

জামায়াত আমীর ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম

হৃদযন্ত্রের ব্লক সারাতে বাইপাস সার্জারির জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি গুলশানের ইউনাইডেট হাসপাতালে যান। সেখানে আমীরের কেবিনে তারা একান্তে কথা বলেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে আমীরে জামায়াতের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান।

এ সময় নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন- এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

আমীরে জামায়াতের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাইপাস সার্জারির জন্য আমীরে জামায়াতের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। যেটুকু রেজাল্ট হাতে পেয়েছেন তাতে তিনি শারীরিকভাবে ফিট আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সব কিছু ঠিক থাকলে আগামী শনিবার তার অপারেশন হবে।

 

আরও পড়ুন