প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ৬ আগস্ট, ২০২৫

সেনবাগে প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সেনবাগে প্রয়াত যুবদলের সাবেক সভাপতি সামছুল হুদা দুলালের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান বিএরপির চেয়ারপার্সনের উাপদেষ্ঠা ও সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বুধবার দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি প্রয়াত সামছুল হুদা দুলালের মানিকপুর গ্রামে দুলালের পরিবারের হাতে জয়নুল আবদিন ফারুকের পক্ষে এ সহায়তার নগদ অর্থ তুলে দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু ইউসুফ মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফেজ খুরশিদ আলম মেম্বারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ। সহায়তা প্রদানের সময় আবদুল্লাহ আল মামুন দুলালের  দুই শিশুপুত্রকে কোলে নিয়ে খোঁজ খবর নেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন। অর্থ সহায়তায় পেয়ে দুলালের স্ত্রী ও পরিবারের সদস্যরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জয়নুল আবদিন ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ইউনিয়ন যুবদলের দায়িত্ব পালন এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা সামছুল হুদা দুলাল সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে আয়োজিত শোকসভায় জয়নুল আবদিন ফারুক পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দেন এবং তা দ্রুত বাস্তবায়ন করেন।

আরও পড়ুন