প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ৬ আগস্ট, ২০২৫

সেনবাগে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে  সেনবাগে আনন্দ মিছিল ও
সমাবেশ করেছে বিএনপির মান্নান গ্রুপ। মঙ্গলবার বিকাল সাড়ে টার দিকে
জেলার বিএনপি সদস্য ও সৌদি আরব পশ্চিমাঞ্চলীয় বিএনপির আহবায়ক
আব্দুল মান্নানের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে সেনবাগ পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন। শেষে পৌর শহরের প্রেসক্লাব চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান ও জেলা
বিএনপির সাবেক সাংগঠনি সম্পাদক আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান। এা
সময় প্রধান অতিথির বক্তব্যে আবদুল মান্নান বলেন দল যাকে ধানের র্শীষ প্রতিক দিবে বিএনপির সকল স্তরের নেতাকর্মী তার পক্ষে কাজ করবে। তিনি আরো বলেন,দলের মধ্যে গ্রুপিং থাকলে কর্মীদের মূল্যায়ন হয় তাই গ্রুপিয়ে কোন সমস্য নেই।

আরও পড়ুন