প্রকাশিত: 11 August, 2025
সর্বশেষ আপডেট : 11 August, 2025

সেনবাগে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগে ছাত্রদল কর্তৃক ২৪ জুলাই শহীদের স্মরনে কুইজ, প্রতিযোগিতার ও এসএসসি সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার চাচুয়া হাজ্বী আলী আকবর আলিম মাদসার অডিটোরিয়ামে অর্জুনতলা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোখলেছুল রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদল সেক্রেটারী মোঃ আমিন উল্লাহ আকরামে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

বিশেষ অতিথি ছিলেন, চাচুয়া হাজ্বী আলী আকবর আলিম মাদসার সভাপতি লায়ন জসিম উদ্দিন, অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন খান সাধন, অজুর্নতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাং নুরুল হুদা, চাচুয়া হাজ্বী আলী আকবর আলিম মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ বেলায়েত হোসেন, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, অর্জুনতলা ইউনিয়ন যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ পাটোয়ারী,অজুনতলা ইউনিয়ন যুবদল যুবদল সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম ভূঁঞা প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা কুইজ প্রতিযোগীতায় বিজয়ী ও এসএসসি এবং সমমান পরীক্ষায় উত্তিন্ন শিক্ষাথীদের সম্মননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন