প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৮ আগস্ট, ২০২৫

কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে কোম্পানীগঞ্জে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শেষ হয় উপজেলা পরিষদের পুকুরপাড়ে। পরে সেখানে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সরকার।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্নাসহ অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

আরও পড়ুন