
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবাষিকী পালন করেছে দলটির মান্নান গ্রুপের নেতাকর্মীরা। এউপলক্ষে সকালে উপজেলা ও একটি পৌরসভা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা পৌরশহরে পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন দলীয় কার্যালয়ের সামেন থেকে একটি শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সেনবাগ প্রেসক্লাব মোড়ে এসে এক আলোচনা সভা করে। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী ফখরুল ইসলাম টিপু। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মনির আহদেম্মদ জুলেট, ছাত্রদল নেতা রবিউল হাসান তুহিন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। শোভাযাত্রা শেষে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সেনবাগ পৌরশহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।
আপনার মতামত লিখুন :