
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে স্থপতি ও প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত Companiganj Architects & Engineers Association (CAEA)-এর নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বসুরহাটের নির্মল কনভেনশন হলে আনুষ্ঠানিক উদ্বোধন ও কমিটি পরিচিতি অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ মেয়াদের কমিটির সভাপতি হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন এবং সাধারণ সম্পাদক স্থপতি শাহ নেওয়াজ রিয়াদ।
অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুজাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আর্কিটেক্ট মো. আরিফুর রহমান সাইমুন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আবুল হোসেন শামিম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহ আলম হৃদয়, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আবুল হোসেন শামিম এবং প্রকাশনা ও প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সাঈদ শাকিল।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আবু জাফর, আর্কিটেক্ট আরাফাত হাফিজ এবং ইঞ্জিনিয়ার আয়ুব নবি রাসেল।
কমিটির সদস্যরা জানিয়েছেন, এই সংগঠন কোম্পানীগঞ্জের প্রকৌশলী ও স্থপতিদের পেশাগত উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক দায়িত্বে অবদান রাখার লক্ষ্যে কাজ করবে। দায়িত্ব গ্রহণের পর কমিটি শপথ করেছে যে তারা সংগঠনের মর্যাদা ও সুনাম অক্ষুন্ন রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।
আপনার মতামত লিখুন :