প্রকাশিত: 30 August, 2025
সর্বশেষ আপডেট : 30 August, 2025

ঢাকায় ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে হাতিয়ায় বিক্ষোভ মিছিল

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে উপজেলা হাতিয়ায় যুব ও ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে,উপজেলা যুব অধিকার ও ছাত্র অধিকার পরিষদ প্রতিবাদী মিছিল বের করেন।

মিছিলে স্থানীয় যুব ও ছাত্র অধিকার পরিষদের  অংশগ্রহণ করে ভিন্নধর্মী প্রতিবাদের নজির স্থাপন করেন। তবে এতে অংশ নিতে দেখা যায়নি উপজেলা গণধিকার পরিষদের কমিটির কোন নেতাকে, এবং শ্রমিক অধিকার পরিষদের কোন নেতাকে ও দেখা যায়নি প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি তানজিদ উদ্দিন, হাতিয়া উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ খান, সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতা আয়াত উদ্দিন ও আজিম উদ্দিন, মেহেদী হাসানসহ সংগঠনের আরও নেতৃবৃন্দ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি তামজীদ উদ্দিন বক্তারা বলেন, “গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতেই নুরুল হক নুরের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এই হামলা আসলে গণমানুষের কণ্ঠরোধের অপচেষ্টা।”

উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আরিফ খান বলেন হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আরও বলেন, ভিপি নুর দেশের তরুণদের গণতন্ত্র রক্ষার আন্দোলনের প্রতীক হয়ে উঠেছেন। তাই তার ওপর হামলা মানে জনগণের অধিকার আন্দোলনের ওপর হামলা।
নেতৃবৃন্দ ঘোষণা দেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে হাতিয়ার মানুষ সবসময় ভিপি নুরের পাশে থাকবে। যেকোনো ষড়যন্ত্র বা দমননীতির বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।

আরও পড়ুন