প্রকাশিত: 1 September, 2025
সর্বশেষ আপডেট : 1 September, 2025

সুবর্ণচরে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর গণ সমাবেশ

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার,জুলাই সনদের আইনি ভিত্তি প্রধান ও সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে সুবর্ণচর উপজেলার চর জব্বার ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানটি ইসমাইল সিরাজীর সঞ্চালনায় গণ সমাবেশ বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন – প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ইসলামি আন্দোলন বাংলাদেশ নোয়াখালী দক্ষিন শাখার সহ-সভাপতি ও ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা ফিরোজ আলম।

এ সময় মাওলানা ফিরোজ আলম জানান-বিগত ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে তারাই দেশকে দূর্ণীতিতে চ্যাম্পিয়ন করেছে। সুবর্ণচরে ইকোনমিক জোন করা হবে বলে বলে শত কোটি টাকা হাতিয়ে নিয়ে আ.লীগ। তাছাড়া নোয়াখালীতে একটি বিমান বন্দর করবে বলা হলে ও তার কোনো কিছুই করে নাই তারা। আপনারা যদি ইসলামি আন্দোলন বাংলাদেশ এর প্রতীক হাত পাখা মার্কায় ভোট দিয়ে জয় করেন। আমরা ওয়াদা দিচ্ছি তারা যেটা করে নাই আমরা সেটা করে দেখিয়ে দিব ইনশাআল্লাহ । তাছাড়া সুবর্ণচর উপজেলার দুইটি ইউনিয়ন মোহাম্মদপুর ও চরক্লার্ক দীর্ঘ দিন যাবত নদী ভাঙ্গনের শিকার। কিন্তু কোনো দল কার্যকরী কোনো ভুমিকা নেয় নাই ইনশা আল্লাহ আমরা বিজয়ী হলে নোয়াখালীর দক্ষিণ অঞ্চলের মানুষের জান মালের নিরাপত্তা দিব এবং নদী ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ নিব।

তাছাড়া সুবর্ণচর হলো কৃষি প্রধান অঞ্চল এখানে স্বেরাচার কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো কৃষি ব্যবস্থা এই অঞ্চলে নাই।জলাবদ্ধতা নিরসনের কোনো সু ব্যবস্থা নেই।আমরা নির্বাচিত হলে কৃষকের মৌলিক চাহিদা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন একটি পক্ষ তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই না কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চোর বাটপার কালো টাকার মালিক চাঁদাবাজ রা নির্বাচিত হতে পারবে না। বিকালে সুবর্ণচরে ইসলামি আন্দোলন বাংলাদেশের আয়োজনে গণ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী দক্ষিণ শাখার সহ সভাপতি ও নোয়াখালী-৪ আসনের এমপি প্রার্থী ফিরোজ আলম।

মাওলানা ফিরোজ আলম বলেন, “৫ আগস্টের পর বাস, সিএনজি, অটোরিকশা, মাইক্রো স্ট্যান্ডসহ বিভিন্ন বাজারে দখল একই আছে, শুধু চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে। এদের দমাতে জনগণকে সঙ্গে নিয়ে দূর্গ গড়ে তুলতে হবে। চাঁদাবাজমুক্ত নোয়াখালী গড়তে হবে। আর এজন্য তিনি সৎ লোকদের জনপ্রতিনিধি নির্বাচিত করার আহ্বান  জানান এবং আগামী নির্বাচনে হাতপাখা প্রতীককে ভোট দেয়ার আহবান জানান।

এতে অন্যন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন – মুহাম্মদ আব্দুল মুকিত,মাওলানা শহীদ ইসলাম, মাওলানা মুদ্দাসিসর হোসাইন, মুহাম্মদ ইকবাল হোসাইন, মাওলানা ছালাহ উদ্দিন,মাওলানা ইসরাফিল সহ প্রমুখ।
ইসলামি আন্দোলন বাংলাদেশ এর গণ সমাবেশ সফল করতে সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে সমাবেশ সফল করেন।

আরও পড়ুন