• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ আফগানদের

আফগানিস্তান আবারও দেখাল টি-টোয়েন্টিতে তারা কতটা ভয়ঙ্কর দল। ইব্রাহিম জাদরান ও সেদিকউল্লাহ আতালের ফিফটিতে ইনিংসের ভিত্তি। পরে ফারুকি-নবি-রাশিদের বোলিংয়ে পাকিস্তানকে চেপে ধরে ১৮ রানের জয় নিশ্চিত করেছে তারা। ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে ফখর-সালমানদের কাছে হেরেছিল আফগানিস্তান, ফিরতি দেখায় সে প্রতিশোধও নেওয়া হলো।

শারজাহতে গতকাল আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৬৯ রান তোলে আফগানিস্তান। ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান থামে ১৫১ রানে।

টসে জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান শুরুতেই হারায় রহমানউল্লাহ গুরবাজকে। এরপর ইব্রাহিম (৬৫) ও সেদিকউল্লাহ (৬৪) দ্বিতীয় উইকেটে গড়েন ১১৩ রানের জুটি। তাতেই চ্যালেঞ্জিং স্কোর পায় তারা। স্কোর আরো বড় হওয়ার ইঙ্গিত দিলেও ফাহিম আশারাফের অসাধারণ বোলিয়ে ১৬৯ রানে পর্যন্ত তুলতে পারে আফগানিস্তান।

ফাহিম টি-টোয়েন্টি ক্যারিয়ারসেনা ২৭ রানে নেন ৪ উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাকিস্তান। ফারুকি শুরুতেই সাইম আইয়ুবকে (০) ফেরান। ফাখর জামান (২৫), ফারহান (১৪) ও অধিনায়ক সালমান আলি আঘা (২০) থিতু হয়েও আউট হলে বিপর্যয়ে পড়ে দল। মোহাম্মদ নবি এনে দেন ব্রেক-থ্রু। পরপর উইকেট তুলে নেন নুর আহমেদ ও রাশিদ খান।

শেষদিকে হারিস রউফের ১৬ বলে ৩৪ রানের ঝড় পাকিস্তানের হারের ব্যবধান কিছুটা কমায়। তবে তাতে লাভ হয়নি। ১৮ রানের হারে সিরিজে সমান ৪ পয়েন্টে অর্জন দুই দলেরই।

কাল পাকিস্তান মুখোমুখি হবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের।

আরও পড়ুন