
টাঙ্গাইল প্রতিনিধি: ফেব্রæয়ারিতে যে নির্বাচনের ঘোষণা এসেছে, সেই নির্বাচনকে প্রতিহত করার ষড়যন্ত্র বা চেষ্টা দেশ-বিদেশ থেকে হোক না কেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ সেই ষড়যন্ত্র প্রতিহত করে আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত করে তারেক রহমানকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ হবে সকলের বাংলাদেশ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার(৩ সেপ্টেম্বর) বিকেলে বেলা ৪ টার সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক আইন বিভাগের সাবেক ছাত্র অ্যাডভোকেট জোবাইর আল মাহমুদ রিজভীর নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়।
ব্যক্তিগত কার্যালয়ের সামন থেকে ব্যানার ফেস্টুনের বর্ণাঢ্য মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে শুরুর স্থানে ফিরে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি তার বক্তব্যে এসসব কথা বলেন।
এসমময় টাঙ্গাইল জেলা বিএনপি’র উদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ এর সভাপতিত্বে ঢাকা বিশ^ বিদ্যালয়ের ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এস এম সাঈদ, জাবি বিশ^বিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহামান রোজেন, জাবি বিশ^বিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতা শামছুজজ্জামান সেলিম, মধুপুর উপজেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি দেওয়ান সাইফুল ইসলাম বাবু,শফিউল ইসলাম শফি ও ধনবাড়ী পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহাবায়ক মোস্তাইন বুলবুলসহ মধুপুর ও ধনবাড়ী উপজেলা পৌর বিএনপি, যুবদল,ছাত্রদল সহ সকল সহযোগী সংগঠনের তার পক্ষের নেতা কর্মী আরোও বক্তব্য দেন।
আপনার মতামত লিখুন :