প্রকাশিত: 7 September, 2025
সর্বশেষ আপডেট : 7 September, 2025

সালমানের পর এবার মালাইকার ফ্ল্যাট বিক্রি

মুম্বাইয়ের গ্ল্যামার দুনিয়ায় ফের উঠল তারকাদের সম্পত্তি বিক্রির খবর। এক মাস আগে সালমান খান বান্দ্রা ওয়েস্টে নিজের ফ্ল্যাট বিক্রি করেছিলেন ৫.৩৫ কোটি রুপিতে। এবার সেই ধারাবাহিকতায় অন্ধেরি ওয়েস্টের বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিলেন অভিনেত্রী মালাইকা অরোরা। যদিও হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন, তা এখনো জানা যায়নি।

২০১৮ সালে প্রায় ৩ কোটি ২৬ লক্ষ রুপিতে ফ্ল্যাটটি কিনেছিলেন তিনি। সাত বছরে ফ্ল্যাটটির দাম বেড়ে দাঁড়ায় অনেকগুণ। প্রায় ২ কোটি রুপির বেশি লাভ হয়েছে এই বিক্রিতে। হিসাব বলছে, অন্ধেরির ওই এলাকায় ফ্ল্যাটের দাম সাত বছরে বেড়েছে প্রায় ৬২ শতাংশ।

প্রায় ১,৩৬৯ স্কোয়ার ফিট আয়তনের এই ফ্ল্যাটটি মুম্বাইয়ের অন্যতম আকর্ষণীয় লোকেশনে। একই এলাকায় রণদীপ হুদা, জয়দীপ অহলাবত, গুরমিত চৌধরী, গওহর খান, রণিত বোস রায় এবং কার্তিক আরিয়ানের মতো তারকাদেরও বাড়ি রয়েছে।

শাকিব খানের ‘প্রিন্স’-এ বলিউডের বিখ্যাত ডিওপি অমিত রয় শাকিব খানের ‘প্রিন্স’-এ বলিউডের বিখ্যাত ডিওপি অমিত রয়
যদিও এই প্রসঙ্গে মালাইকা এখনও মুখ খোলেননি। পর্দায় তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘হিপহপ সিজন ২’-এ। শোনা যাচ্ছে, আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দনার আসন্ন ছবি ‘থামা’-য় বিশেষ নাচের পারফরম্যান্সে ধরা দেবেন তিনি।

আরও পড়ুন