• ঢাকা
  • শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০২৫

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন

উপজেলা প্রতিনিধি সুবর্ণচর : সুবর্ণচরে স্বেচ্ছাসেবক দল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৪ টায় চরক্লার্ক ইউনিয়নের লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয় মাঠে কর্মি সম্মেলনের আয়োজন করে ৩ নং চরক্লার্ক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।

সুবর্ণচর উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলামের সভাপতিত্বে এবং
সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সেলিম চৌধুরী, উপজেলা যুগ্ন আহবাক সারোয়ারর্দীসহ উপজেলা ইউনিয়নের নেতৃবৃন্দ।

বক্তারা নতুন কমিটিতে  ত্যাগী,  নির্যাতিত কারা বরণকারী এবং মামলা হামলার শিকার হওয়া নেতাদের দায়ীত্ব দেয়ার অনুরোধ জানান। চরক্লার্ক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে ৩ জন এবং সাধারন সম্পাদক পদে ৫ জন প্রতিধন্ধিতা করছেন। খুব শিগ্রই কমিটি অনুমোদন দেয়ার আশ্বাস দেন সিনিয়র নেতারা।

আরও পড়ুন