প্রকাশিত: 14 September, 2025
সর্বশেষ আপডেট : 14 September, 2025

বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। এখন রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫৯ বিলিয়ন ডলার।

রোববার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুসারে বর্তমানে রিজার্ভ রয়েছে ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

এর আগে গত সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল বাবদ ১ দশমিক ৫ বিলিয়ন ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ ব্যাংক। বিল পরিশোধের পর রিজার্ভ নেমে গিয়েছিল ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে। সে সময় বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছিল ২৫ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।

আরও পড়ুন