প্রকাশিত: 19 September, 2025
সর্বশেষ আপডেট : 19 September, 2025

সেনবাগ ইব্রাহীমিয়া মাদ্রাসার ঊর্ধ্ব মুখি চতুর্থ তলার শুভ উদ্বোধন

এসএফ গ্রুপের চেয়ারম্যান ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ছবি: নোয়াখালীর কথা

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদ্রাসা ও এতিমখানা ঊর্ধ্ব   মুখি ভবনের ৪র্থ তলার শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় এ উপলক্ষে মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন বিল্লাহ সোহেল এর সভাপতিত্বে ও জামিয়া ইব্রাহীমিয়া মাদরাসার মুহতামিম রহিম উল্লাহ বশিরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এসএফ গ্রুপের চেয়ারম্যান ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

বিশেষ অতিথি ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন এবিএম শাহাদাত হোসেন, ভ্যালিনেক্স গ্রুপের চেয়ারম্যান সেকান্তর আলী মানিক।

আরও পড়ুন – সেনবাগ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমিটি গঠিত আজিম চৌধুরী আহবায়ক, সদস্য সচিব মফিজুর রহমান

এসময় আরো উপস্থিত ছিলেন, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর সিইও লায়ন আবদুল ছাত্তার, চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, মো. মফিজুর রহমান (ভিপি মফিজ) সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল ওদুদ, বিএনপি নেতা মীর্জা সোলাইমান, সুজন চৌধুরী প্রমূখ।

আরও পড়ুন – হিফজুল কুরআনে প্রতিযোগীতা নোয়াখালী অঞ্চলের অডিশন

আরও পড়ুন