
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়ন বিএনপির আয়োজনে হাতিয়া বাজারে এ কর্মসূচি পালিত হয়। একই সঙ্গে ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে দুর্গোৎসবের মণ্ডপে গিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শাহ নেওয়াজ।
হরণী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণ ও গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহ নেওয়াজ। তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিই বর্তমান সময়ের একমাত্র লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে এ আন্দোলন সফল হবেই।।তিনি আরও অভিযোগ করেন, দেশে একদলীয় শাসন কায়েম করে গণতন্ত্রকে বন্দি করা হয়েছে। “মুক্তির পথ কেবল বিএনপির ৩১ দফার মধ্য দিয়েই সম্ভব,” বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, মামলা, হামলা ও দমন-পীড়ন চালিয়েও এ আন্দোলন দমন করা যাবে না। বরং সাধারণ মানুষের অংশগ্রহণই আন্দোলনকে আরও বেগবান করছে। এসময় হরণী ইউনিয়ন বিএনপির নেতারা শপথ নেন যে— ৩১ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
উল্লেখ্য, বিএনপি সম্প্রতি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে তাতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন এবং মানবাধিকার সুরক্ষার প্রতিশ্রুতি রয়েছে।
রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি শাহ নেওয়াজ ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন দুর্গাপূজার মণ্ডপে গিয়ে। ঢাক–ঢোল, আরতি ও আলোকসজ্জায় সজ্জিত মণ্ডপে উপস্থিত হয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
শাহ নেওয়াজ বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটা সবার আনন্দের উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমরা সবাই মিলে কাজ করবো।”
হরণী চানন্দীর শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে গেলে কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে তাকে বরণ করা হয়।
মন্দির কমিটির নেতারা বলেন, স্থানীয়ভাবে এটি সম্প্রীতির একটি ইতিবাচক উদাহরণ। “তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এতে আমরা আনন্দিত। সব ধর্মের মানুষ একসাথে উৎসব করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে,” মন্তব্য করেন পূজা উদযাপন কমিটির এক সদস্য।
কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ মানুষ মনে করেন, শাহ নেওয়াজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড স্থানীয় পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। একদিকে বিএনপির জাতীয় আন্দোলনের দাবি, অন্যদিকে দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা— উভয় উদ্যোগ হাতিয়ার রাজনৈতিক ও সামাজিক পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলছে। রাজনীতির পাশাপাশি সামাজিক সম্প্রীতির বিষয়গুলোতে নেতাদের এগিয়ে আসা প্রয়োজন। শাহ নেওয়াজ সেই উদাহরণ তৈরি করেছেন।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, স্থানীয় পর্যায়ে লিফলেট বিতরণ ও গণজমায়েতের মতো কর্মসূচি বিএনপির জাতীয় আন্দোলনে ভিন্নমাত্রা যোগ করছে। একই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতির বার্তা প্রদান আগামী নির্বাচনে জনগণের আস্থায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
একই দিনে রাজনৈতিক দাবি ও সামাজিক সম্প্রীতির বার্তা— দুই ভিন্ন কর্মসূচি শাহ নেওয়াজকে স্থানীয়ভাবে আলোচনায় নিয়ে এসেছে। বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবি যেমন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি বহন করছে, তেমনি দুর্গোৎসবে অংশগ্রহণ ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মাঝে একতা ও শান্তির বার্তা পৌঁছে দিয়েছে।
আপনার মতামত লিখুন :