প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৩
সর্বশেষ আপডেট : ২১ এপ্রিল, ২০২৩

চাটখিলে অন্ধ হাফেজের পাশে দাঁড়িয়েছে প্রবাসীরা

চাটখিল প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়নের ইয়াসিন হাজির বাজারে আব্দুল জলিল অন্ধ হাফেজকে সংসার চালানোর জন্য উপার্জনের অবলস্বন হিসেবে গাভি ও বাছুর ক্রয় করার জন্য নগদ এক লক্ষ টাকা প্রদান করে প্রবাসী কিংস ফাউন্ডেশন।

এর আগে ১৭ রমজান অন্ধ হাফজের উপার্জনের একমাত্র অবলম্বন গাভিটি চুরি হয়ে গেলে তিনি কোথাও খুঁজে না পেয়ে কান্নাকাটি করতে থাকেন। এসময় প্রবাসী সংগঠনটি এ অসহায় পরিবারের পাশে দাঁড়ায়। এরপর চাটখিল পৌরসভার দশানী টগবা এলাকায় মো হাসানকে একটি অটো রিক্সা এবং একই এলাকার আব্দুর রহিমকে ঘর করার জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে এক সুধী সমাবেশে ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি তারেক আজিজ শিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহীম খলিল, ফাউন্ডেশনের সভাপতি মো সোহেল, কাউন্সিলর সুমন, ফাউন্ডেশনের স্বেচ্ছাসেক টিমের সভাপতি-সাধারন সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন