
হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর শুক্রবার বিকেল ৩ টায় উপজেলার ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
চাটখিল উপজেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট আবু হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহাবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন রশীদ আজাদ, চাটখিল পৌরসভা বিএনপির আহবায়ক মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাজান রানা, যুগ্ম আহবায়ক আলাউদ্দিন ভূঁইয়া, ইমাম হোসেন টিপু,গোলাম মোস্তফা ভূঁইয়া,আবু ছায়েদ চৌধুরী মোহাম্মদ ইউনুস,শারমিন রতন মুনা,আনিস আহমেদ হানিফ, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট দেলোয়ার হোসেন স্বপন, খোরশেদ আলম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জসিম পাটোয়ারী, উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর, যুগ্ম আহবায়ক সুলতানা বাবর, পৌরসভা যুবদলের আহবায়ক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউসুফ নবী বাবু, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মাসুদ হাজী প্রমুখ।
আপনার মতামত লিখুন :