• ঢাকা
  • শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২০ অক্টোবর, ২০২৫

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি ব্যারিস্টার মনির হোসেন কাজল

হুমায়ন আকাশ-নোয়াখালী প্রতিনিধি:

বর্ষিয়ান রাজনীতিবিদ, ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি- নোয়াখালী জেলা বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মনির হোসেন কাজল বলেন রাজনীতিউস্কানি ও খোঁচাখুঁচির রাজনীতি দেশের জন‍্য ভয়ংকর বিপদ ডেকে আনবে। আমাদের অনিয়ন্ত্রিত ভুলে কোমর নাচাতে নাচাতে ঢুকে পড়বে ফ‍্যাসিস্ট। দায়িত্বশীলদের উচিত তাই নেতিবাচক আচরণ পরিহার করা। জাস্ট, টলারেন্ট ও প্রগ্রেসিভ বাংলাদেশ ছিলো জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ‍্য—আমরা কি লক্ষ‍্য থেকে বিচ‍্যুত হচ্ছি?

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান জনাব তারেক রহমান মানবিক রাষ্ট্র বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন এবং এ উদ্দেশ‍্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে দল হিসেবে বিএনপি সহনশীলতার যে উদাহরণ দেখাচ্ছে, তা অনুকরণীয়। আমি বিশ্বাস করি, তারেক রহমানের রাজনৈতিক চিন্তাধারা হতে পারে আমাদের জাতীয় অনৈক‍্য ও বিভেদের অবসান-  ব্যারিস্টার মনির হোসেন কাজল  আরো বলেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচন পর্যন্ত দলের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করব না, মনে রাখতে হবে এই নির্বাচন আমাদের অস্তিত্বের লড়াই। আমরা বিগত ১৭ বছর  ফ্যাসিস সরকারের হামলা মামলা জুলুমের শিকার হয়েছি, মনোনয়ন লড়াইয়ে যেনো আমরা একে অপরের প্রতিপক্ষ না হই, ধানের শীষের মনোনয়ন যে পাবে আমরা তার পক্ষ হয়ে কাজ করবে ইনশাল্লাহ, সবাই নিজ নিজ জায়গা হতে মানুষের মাঝে এবং সাধারণ ভোটারদের মাঝে বন্ধু সুলভ ও  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দিকে লক্ষ্য রেখে এখন থেকে আমরা মাঠে থাকবো, বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদেরকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহবান করবো।

ব্যারিস্টার মনির হোসেন কাজল সাবেক ভিপি ঢাকা সিটি কলেজ। ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সংসদীয় আসন-২৬৮ নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ি।

আরও পড়ুন

  • রাজনীতি এর আরও খবর