প্রকাশিত: 13 November, 2023
সর্বশেষ আপডেট : 13 November, 2023

চতুর্থ দফা অবরোধের ভুতুড়ে বিএনপি, শান্তি সমাবেশ অব্যাহত

আলা-উদ্দীন সুজন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দাবিকরা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন অবরোধ চলছে, চতুর্থ দফা, কিন্তু বিএনপির কোন সভা সমাবেশ এমনকি মানববন্ধনও নজরে আসছে না আমাদের। এদিকে বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে যাচ্ছে। ১৩ই নবেম্বর সকালে থেকে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ এবং জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে জড়ো হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে, একটি মিছিল বের হয়ে মাইজদী প্রদক্ষিণ করে।

পরে পৌর আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, আন্দোলনের নামে জ্বালাও পড়াও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সমন্বয়ে এই শান্তি সমাবেশ ও মিছিল করা হয়।

বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ ও জেলার কৃতিসন্তার জননেতা ওবায়দুল কাদের ভাইয়ের দিক-নির্দেশনায় আওয়ামী লীগ জনগনের সার্বিক সুরক্ষার্থে রাজপথে আছেন এবং থাকবেন।

সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি- অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু ভাই।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি- আবদুজ জাহের, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের সহ স্থানীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন, ‘জয় বাংলা’ শ্লোগানকে জাতীয় শ্লোগানে প্রতিষ্ঠাতা, ড. বশির আহমেদ।

যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ও জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক নাজমুল আলম মঞ্জু, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাহমাত উল্যাহ ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী নুরুল হুদা বাপ্পি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন