
মোহাম্মদ আমান উল্যা, উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিলের ৩নং পরকোট ইউনিয়নের দশঘরিয়া-পূর্ব শোশালিয়া সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। বেহাল দশা এই সড়কে চলাচলকারী যানবাহন ঝুঁকিপূর্ন অবস্থায় চলাচল করে। অন্যদিকে চরম দূর্ভোগ ভোগান্তি পোহাচ্ছে হাজারও লোকজনের।
জানা গেছে, এ সড়কটি ১০ বছর আগে পাকা করা সড়কটি এখন পর্যন্ত কোন প্রকার সংস্কার কাজ করা হয়নি। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত হাজারও মানুষ ও যানবাহন চলাচল করে থাকে। স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ ৮শ থেকে ১ হাজার পথচারী চলাচল করে থাকে। সরজমিনে গিয়ে দেখা যায়, সড়কটি মাঝে মাঝে বড় বড় গর্ত থাকায় সড়কের উপরের কার্পেটিং অনেকাংশে বিলিন হয়ে গেছে। অনেক স্থানে রাস্তার দুপাশই পাশের জমির সাথে মিশে গেছে। সড়কটি বর্তমানে চলাচলে অগোয্য হয়ে পড়েছে। এতে করে এ সড়কে চলাচল কারী যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে এবং লোকজন চরম দূর্ভোগ ও ভোগান্তি পোহাচ্ছে।
পূর্ব শোশালিয়া গ্রামের শেখ ফরিদ জানান, সড়কটি ১০ বছর আগে পাকা করা হলোও সংস্কারের অভাবে একটি বর্তমানে চলাচল করা বিপদজনক হয়ে পড়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান বাহার আলম মুন্সী জানান, সড়কটি সংস্কারের জন্য তিনি চাটখিল উপজেলার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছেন। উপজেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রাহাত আলী পাটোয়ারী জানান, সড়কটি সংস্কারের জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
আপনার মতামত লিখুন :