প্রকাশিত: 11 December, 2023
সর্বশেষ আপডেট : 11 December, 2023

গণজাগরণের শিল্প আন্দোলন গণজাগরণের সাংস্কৃতিক উৎসব

নিউজ ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির দেশব্যাপী অনুষ্ঠান গণজাগরণের শিল্প আন্দোলন, গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি অধ্যাপক লিয়াকত আলী লাকী। এই অনুষ্ঠানের যোগ দেয় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির শিল্পীগণ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জনাব লিয়াকত আলী লাকী- মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নোয়াখালীতে সভাপতিত্ব করেন, জনাব দেওয়ান মাহবুবুর রহমান- জেলা প্রশাসক, নোয়াখালী ও সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, নোয়াখালী।

১০ ডিসেম্বর বিকাল ৪.০০ ঘটিকায় নোয়াখালী মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিজয় মঞ্চে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও কলাকৌশলগণের উপস্থিতিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি অধ্যাপক লিয়াকত আলী লাকী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে লিয়াকত আলী লাকী বলেন, আমরা চাই দেশব্যাপী বাঙালির ঐতিহাসিক ঐতিহ্যের উৎসবে মেতে উঠুক দেশের প্রতিটি মানুষ। গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়ুক বাঙালির সাংস্কৃতিক আন্দোলনের উৎসব। আমরা চাই শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়তে হবে। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে।

আজকের এই অনুষ্ঠান মালায় ছিল, দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধের গান, কবিতা আবৃতি, নাটিকা এবং নৃত্য ও দলিয় নৃত্যে মাতিয়ে তুললো মুক্তিযুদ্ধের বিজয় মেলায় আগত সাধারণ মানুষ।

আরও পড়ুন